বিজ্ঞপ্তি::
৮:১৮ অপরাহ্ণ
দুই দিনের মধ্যে ২ চোরসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার
গত ১৬/৩/২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ১৬.১০ হতে ১৬.২০ ঘটিকার মধ্যবর্তী সময়ে উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিসের নামে বরাদ্দকৃত লাল রংয়ের হিরো হাংক মোটরসাইকেলটি উপজেলা কমপ্লেক্স হতে চুরি হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা নং-৯, তাং-১৭/৩/২২, ধারা-৩৭৯ রুজু করা হয়।ঘটনার পরপরই মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও ঘটনায় জড়িত চোরদের আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন এর তত্বাবধানে এবং বিয়ানীবাজার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এর নেতৃত্বে এসআই যীশু দত্তসহ একদল পুলিশ ১৮/৩/২২ খ্রিঃ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের চৌহাট্টা এলাকা হতে দুইজন মোটরসাইকেল চোর ১) মোঃ ফয়েজ তালুকদার (৩০), পিতা-ইসলাম উদ্দিন তালুকদার, সাং-আনোয়ারপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- খুজারখলা(কেনু মিয়ার বাসা), থানা-দঃ সুরমা, এসএমপি, সিলেট, ২) শুক্কুর মিয়া(২৫), পিতা-তরান মিয়া, সাং-শেখপাড়া, কুমারগাও, জালাবাদ থানা, এসএমপি, বর্তমানে-আহম্মদপুর, দেওয়ানবাজার ইউপি, বালাগঞ্জ, সিলেট-দ্বয়কে আটক করা হয়। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা উক্ত মোটরসাইকেল চুরি করিয়াছে বলিয়া জানায়। চোরদের দেয়া তথ্য তথ্য মতে ১৮/৩/২২ খ্রিঃ দিবাগত রাত ১২.৩০ ঘটিকার সময় বালাগঞ্জ থানার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজার হইতে আলী হাসান, পিতা-নেওয়াজ, সাং-তালতলা, থানা-বালাগঞ্জ, সিলেট এর হেফাজত হইতে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।ল এবং আলী হাসান-কে আটক করা হয়।
জানা যায়, চোর ফয়েজ তালুকদারের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন, সিলেট জেলা, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় মোট ০৮ টি চুরির মামলা রয়েছে। তাছাড়া চোর শুক্করের বিরুদ্ধে ০৩ টি মামলা আছে। ফয়েজ ও শুক্কুর আন্ত বিভাগীয় মোটর সাইকেল চোর দলের সদস্য। পুলিশ সূত্রে আরো জানা যায় যে, চোরদের আটক করার সময় তাদের কয়েকটি চাবি পাওয়া যায়। যে সকল চাবি দিয়ে যেকোন মোটর সাইকেলের লক খুলা সম্ভব। মোটরসাইকেল চোর চক্রের কাছে এটা "সীম" নামে অভিহিত। এই সীম সিলেটের একজন সরবরাহ করে বলিয়া জানা যায়( তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি)।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের নির্দেশনায় মাত্র ০২ দিনের মধ্যে উক্ত চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ