১২:৫২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
সিলেটের কোম্পানীগঞ্জে স'ন্ত্রাসী হাম'লায় আহ'ত হয়ে আইসিইউতে থাকা শ্রমিক নেতা আবুল হোসেন (৩৪) মা'রা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৭ মে) সকাল সাড়ে নয়টায় তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের মৃত আক্রম আলীর ছেলে। তিনি ছোট তিনটি কন্যা সন্তানের জনক।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. এসএম আসাদুজ্জামান জুয়েল ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। এর আগে গত বৃহস্পতিবার রাতে ধোপাগুল থেকে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল গ্রামের একদল সশস্ত্র সন্ত্রাসী আবুলের ওপর অতর্কিত হামলা চালায়।
সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি আইসিইউতে এতদিন চিকিৎসাধীন ছিলেন। পরে আজ বুধবার সকালে তিনি মারা যান।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র কর্মকার জানান, আজ সকালে আবুল হোসেন মারা গেছেন। তার পরিবার থেকে মামলা করা হয়েছে। আমরা ইতিমধ্যে অভিযানে গিয়ে কোনো আসামীকে পাইনি। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।