৮:৫৭ অপরাহ্ণ
পাঁচ লাখ টাকা চাঁদার দাবীতে যুবদল নেতা মুহাম্মদ নাসিরুদ্দিনের বাসায় হামলা ও ভাংচুর
৫ লক্ষ টাকা চাঁদা দাবীতে সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মহানগর ফরেন এজেন্সি প্রাইভেট লিমিটেড এর মালিক মুহাম্মদ নাসিরুদ্দিনের বাসায় সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করে। এতে প্রায় ২/৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, গত ২৪/০৩/২০২৬ইং সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের চিহ্নিত সন্ত্রাসী পংকজ দেবনাথ, পিযুষ কান্তি দে, সঞ্জয়, মিনার হোসেন, পাবেল আহমদ ও সেলিম চৌধুরীগংরা মোটর সাইকেল যোগে ঘটনাস্থল পাঠানটুলাস্থ মুহাম্মদ নাসিরুদ্দিনের নিজ বাসায় প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ নাসিরুদ্দিনকে খুঁজতে থাকে।
এসময় মুহাম্মদ নাসিরুদ্দিনের বড় ভাই মহানগর ফরেন এজেন্সি প্রাঃ লিঃ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহাবুব হাওলাদার বাসায় না থাকায় তাহার স্ত্রী প্রতিবাদ' করিলে সন্ত্রাসীগণ মুহাম্মদ নাসিরুদ্দিনের বাসায় জোরপূর্বক প্রবেশ করে ফার্ণিচার সামগ্রী, টিভি, ফ্রিজ ও ওভেনসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে ২/৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে।
এসময় সন্ত্রাসীরা আলটিমেটাম দেয় যে, যদি ১ সপ্তাহের মধ্যে তাদের দাবীকৃত ৫,০০,০০০/- টাকা না দেওয়া হয় তাহলে নাসিরুদ্দিনের বড় ভাই মোঃ মাহাবুব হাওলাদারকে প্রাণে মারার হুমকি দেয়।
তখন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহাবুব হাওলাদার এর স্ত্রী মোবাইল ফোনে প্রশাসনের সহযোগিতা নিতে চাইলে সন্ত্রাসীরা তাহাকেও মারপিট করে তাহার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।