মঙ্গলবার, মার্চ ৩১, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
৭ ফেব্রুয়ারী ২০ ২৬
৯:৫১ অপরাহ্ণ

যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা কাওছারের বাড়িতে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদের বাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল ৬ ফেব্রুয়ারী হঠাৎ করে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রামপুরস্থ তার গ্রামের বাড়িতে স্থানীয় একদল উশৃঙ্খল জনতা হামলা করে। হামলার সময় তার বসত ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়। ঘরের ভেতরে থাকা তার মা ঘর থেকে প্রাণরক্ষা করতে বের হলে তাকে বেড়ধক পিঠিয়ে আহত করে তারা।

তবে অভিযোগ, হামলাকারীরা স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী।কাওছার যুবলীগের রাজনীতি করার কারণেই এমন হামলা ও অগ্নিসংযোগ- বলছেন তার প্রতিবেশীরা। এ সময় ঘরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্রও পুড়িয়ে দেয়া হয়। পাশাপাশি ঘরের পাশেই আরেকটি ঘরে থাকা একাধিক গৃহপালিত প্রাণীও আগুনে পুড়ে যায়। ফলে বড় ধরণের ক্ষতির মুখে পড়েছে পরিবারটি। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৩ জুলাইও তার বাড়িতে হামলা চালায় একইব্যক্তিরা। সে সময়ও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পরিবারটি। দফায় দফায় হামলায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন কাওছারের মা, এমনটিই জানিয়েছেন তাদের প্রতিবেশীরা। তারা জানান, স্থানীয় প্রশাসনকে বারবার অবগত করলেও তারা শান্তনার বাণী শুনাচ্ছেন ঠিকই কিন্তু কোন ব্যবস্থা নিচ্ছে না।

কাওছারের মা থানায় গেলেও কর্তৃপক্ষ মামলা নিতে রাজি হননি। জানা গেছে, ৫ আগষ্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে না থাকা সত্ত্বেও কাওছারের নামে নানা অভিযোগে মামলা করা হয়েছে। তবে এ মামলাগুলো মিথ্যা ও বানোয়াট বলে জানা গেছে। এ বিষয়ে রাজনগর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা শুনেছেন এবং বিধিমোতাবেক ব্যবস্থা নেবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ