বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
৪ জুন ২০ ২৬
৩:৪৭ অপরাহ্ণ

সভাপতি সালাম সম্পাদক নাজমুল
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন

ইতালির বাণিজ্যিক শহর মিলানো ও মনজা-বিরানজায় বসবাসরত সিলেটী প্রবাসীদের নিয়ে সবচেয়ে বড় সংগঠন বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। প্রবাসী সিলেটিদের সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কাজের লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্টা করা হয়।

গত ৩১ মে একটি সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে নতুন এই কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির নব নির্বাচিত সভাপতি হলেন মুহাম্মদ আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক হলেন নাজমুল খান।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহসভাপতি বদরুল আমিন টিপু, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাদ্দেক আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল, সদস্য মোহাম্মদ হোসেন, মিয়াজান খান, জয়নাল আবেদিন, আব্দুর রকিব, ময়নুল হোসেন ও আসাদ উদ্দিন চৌধুরী। কমিটির উপদেষ্টা হলেন আহমেদ জাকারিয়া। কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন।

আহমেদ ফয়েজের পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জুবায়ের আহমদ। সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, বৃহত্তর সিলেট এসোসিয়েশন সিলেটিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সেতুবন্ধন তৈরিতে কাজ করবে।

একইসাথে সিলেটের কল্যাণে যেকোন দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াবে এই সংগঠন। বক্তারা কমিটির নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করবে। কমিউনিটির কল্যাণে যাতে এই সংগঠন সবার আগে এগিয়ে আসে এই প্রত্যাশা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ