৯:২৮ অপরাহ্ণ
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টায় নগরীর উপশহরস্থ এসোসিয়েশনের কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি এই ধরনের আয়োজন ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে।
বর্তমান জ্বালানি খাতের নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সেবার মান ধরে রাখতে ব্যবসায়ীদের একতাবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। বক্তারা আরো বলেন, ইতোমধ্যে বিদ্যুৎতের বিল বৃদ্ধি করেছে। তার ধারাবাহিকতায় সিএনজি ফিলিং স্টেশনের কমিশন বৃদ্ধি করতে হবে।
এবং সিএনজি ফিলিং স্টেশনগুলোর সার্বিক নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া সংগঠনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও মালিকপক্ষের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে নেতৃবৃন্দ সংক্ষেপে আলোচনা করেন।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আলহাজ্ব কাজী মাহবুব হোসেন, প্রফেসর সিরাজুল হক, সুব্রত ধর বাপ্পি, আনহার উদ্দিন, সৈয়দ সাইফুল আলম, ইফতেখার আহমেদ, জিহাহ আহমেদ, আলী আহমদ, একে এম মনোয়ার হোসেন, কামাল উদ্দিন, লোকমান আহমদ মাছুম, সাইমুল আলম সেতু, হাজী মো: জাফর সাদেক কয়েছ গাজী, সাজুওয়ান আহমদ, এলপিজি এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক সাইফুল আলম, শ্রেষ্ট দাস প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আনহার উদ্দিন। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির শীর্ষ কর্মকর্তা, কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।-বিজ্ঞপ্তি