মঙ্গলবার, মার্চ ৩১, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
২২ আগস্ট ২০ ২৪
৯:৪৭ অপরাহ্ণ

সিলেটে যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর

সিলেটে মোহাম্মদ সামসু উদ্দিন নামে এক যুবলীগ নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী এই যুবলীগ নেতা সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের মৃত মো. পরতাব উদ্দিনের ছেলে।

জানা যায়, ২০২৪ সালের ২১ আগস্ট সন্ধ্যার দিকে তার গ্রামের বাড়িতে স্থানীয় বিএনপি ও জামায়াতের কিছু কর্মী-সমর্থক হানা দেয় বলে পরিবার অভিযোগ করেছে। এ সময় বাড়িতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং সেখানে অবস্থানরত তার স্বজনদের ওপরও হামলা চালানো হয়।

পরিবারের সদস্যরা জানান, ওইদিন তার ২৭ বছর বয়সী প্রতিবন্ধী ভাইয়ের ওপরও নির্মম নির্যাতন চালানো হয়। এতে তিনি শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা আরও জানান, হামলার আগে তার ভাই নিরাপত্তাহীনতার আশঙ্কায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

তবে এ বিষয়ে পুলিশ প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। হামলার পরও তার ভাই যথাযথ চিকিৎসা পাননি। উল্টো পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করে বলে পরিবার দাবি করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি সেখান থেকে সরে গিয়ে নিরাপদে আশ্রয় নিতে সক্ষম হন। তার মা সুফিয়া বেগম বলেন, শুধুমাত্র আমার ছেলে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের রাজনীতি করার কারণে আমাদের ওপর এমন নির্যাতন চালানো হয়েছে।

আমরা স্থানীয় থানা-পুলিশকে জানালেও তাৎক্ষণিকভাবে কোনো সহযোগিতা পাইনি। হামলায় আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, সামসু ২০০৭ সালে আওয়ামী যুবলীগের সঙ্গে সংশ্লিষ্ট হন। পরে ২০০৯ সালে পূর্ব পৈলনপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। তবে হামলার ঘটনায় তার প্রতিক্রিয়া জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা জানান, প্রায় ২০২২ সালে সামসু যুক্তরাজ্যে পাড়ি জমান। তবে দেশে অবস্থান না করা সত্ত্বেও ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়ে তাকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয় বলে তারা দাবি করেন। বর্তমানে এ দুটি মামলায় সামসুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও পরিবার জানিয়েছে। এ বিষয়ে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূইয়া বলেন, খোঁজ নিয়ে বিষয়টি দেখবো নলে ফোন কেটে দেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ