শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৩ মে ২০ ২১
৯:৫১ অপরাহ্ণ

যুবলীগ নেতা জাকিরকে বিদেশী রিভলবার ও হিরোইন সহ আটক করেছে র‌্যাব

সিলেটে যুবলীগের এক নেতা ও র্শীষ সন্ত্রাসী জাকিরুল আলম জাকিরকে বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি ও হিরোইন সহ গ্রেফতার করেছে র‌্যাব-৯। সে জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাহিমা কুমকুমের স্বামী। গ্রেফতারকৃত জাকির মোগলাবাজার থানাধীন কুচাই এলাকার সাজ্জাদ আলীর পূত্র।

আজ সোমবার (৩ মে) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তাকে অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এর আগে রবিবার (২মে) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিমানবন্দর থানাধীন মালনীছড়া এলাকা থেকে গ্রেফতার করে তাকে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে তার কাছ থেকে বিদেশী রিভলবার, ২টি গুলি ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে অপরাধমুলক কর্মকান্ডের ব্যাপক অভিযোগ রয়েছে আইনশৃংখলা বাহিনীর কাছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ