৮:৩১ অপরাহ্ণ
তিতাসে প্রশাসনের অভিযানে ২লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
কুমিল্লার তিতাস উপজেলায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সরকার নিষিদ্ধকৃত অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন এবং জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে।২২ সেপ্টেম্বর বুধবার দুপুরে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর নেতৃত্বে উপজেলার মৎস্য অফিসের উদ্যোগেে এই অভিযান চালিয়ে প্রায় ১০০টি কারেন্ট জাল ও ১০টি ম্যাজিক জাল জব্দ করা হয়।জব্দকৃত জাল বাজারেই পুড়িয়ে ফেলা হয়েছে।
যার আনুমানিক মূল্য প্রায় ২লাখ টাকা।তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নজরুল ইসলাম,ক্ষেত্র সহকারী মো.মোজাম্মেল হোসেন ও ক্ষেত্র সহকারী মো.রাশেদুল হাসান প্রমুখ।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ বলেন, নিষিদ্ধ কারেন্ট জালের উপর অভিযান এটা আমাদের রুটিনমাফিক কাজ।তারই ধারাবাহিকতায় আজকের অভিযান পরিচালনা করে যে পরিমাণ জাল জব্দ করা হয়েছে, তা আমার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়েছে।
এধরনের অভিযান অব্যাহত থাকবে।উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে যে প্রতি বুধবার উপজেলার বাতাকান্দি বাজারে কারেন্ট জাল ও ম্যাজিক জালসহ সব ধরনের নিষিদ্ধ জাল পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। সেই তথ্যের সূত্রেই বুধবার দুপুরে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করে বাজারে শত শত মানুষের সামনেই নিষিদ্ধকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ স্যার।তিনি আরও বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান বিক্রেতারা।তাই ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।