শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ অক্টোবর ২০ ২০
৬:২৬ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, মামলা দায়ের

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের স্বীকার হয়েছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং-১৯।

জানা যায় গত ১৭ অক্টোবর রাত ৮টায় বাড়ির উঠোন থেকে কলসিদিয়ে পানি আনতে যায় ঐ নবম শ্রেনীর ছাত্রী। এ সময় আগে থেকে উৎতপেতে থাকা একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সিরাজ আলী(৪০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ক্ষেতে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। ১৯ অক্টোবর মেয়ের বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল বলেন, কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে ধরতে অভিযান অব্যহত রেখেছি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ