২:০ ৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রুহুল আমিন তালুকদার। বুধবার (৩ জুন) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে তিনি মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, রুহুল আমিন তালুকদার ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন।
তাঁর জন্ম নেত্রকোণা জেলার মদন উপজেলায় একটি সোনামধন্য মুসলিম পরিবারে। তিনি ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, নতুন ওসি তাঁর দক্ষতা, সততা ও দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবেন। পাশাপাশি উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা মনে করছেন।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি রুহুল আমিন তালুকদার বলেন, “মানুষের সেবা করার অঙ্গীকার নিয়েই বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। আইন-শৃঙ্খলা রক্ষা এবং সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় থাকবে।
চুরি, ডাকাতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে শ্রীমঙ্গলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।” তিনি আরও বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শ্রীমঙ্গল গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ শ্রীমঙ্গল গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য।