শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৩ অক্টোবর ২০ ২০
২:৫৯ অপরাহ্ণ

জগন্নাথপুরে ৩ আসামী গ্রেফতার

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাড়ারগাঁও গ্রামের মৃত মমিন উল্লার ছেলে বশির মিয়া, একই গ্রামের নুর মিয়ার ছেলে সোয়েব মিয়া ও উপজেলার আটঘর গ্রামের আবদুর রবের ছেলে নেছাফর মিয়া। জগন্নাথপুর থানার এসআই মির্জা সাফায়েত, এসআই দিপংকর সরকার, এএসআই মুক্তার হোসেন ও এএসআই ভোলানাথ এর নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এ ৩ আসামীকে গ্রেফতার করেন। ৩ অক্টোবর শনিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার এসআই রাজিব রহমান নিশ্চিত করেছেন। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ