ডেস্ক নিউজ::
২:৫২ পূর্বাহ্ণ
জগন্নাথপুরে সেই প্রবাসীর বিরুদ্ধে এবার সাবেক মেম্বারকে পেটানোর মামলা
সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের আলোচিত যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া ওরফে সুনা মিয়াসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক ইউপি সদস্য রব্বানী মিয়া বাদি হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুরুতর জখমের অভিযোগে ২৬ এপ্রিল জগন্নাথপুর থানায় ওই মামলা (নং-১৮(৪)২১) করেন। মামলার অপর আসামীরা হলেন, একই গ্রামের আজির উদ্দিন, নাজির উদ্দিন, নুর আলম, আল আমিন ও শাহীন মিয়া। এর আগে সুনা মিয়ার বিরুদ্ধে ২০১৯ সালের ডিসেম্বরে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় আরেক প্রবাসীর জায়গা দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা (জিআর-২৭৭/১৯ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ভয়ভীতির অভিযোগ করেছেন স্থানীয়রা।
মামলার এজাহারে রব্বানী মিয়া উল্লেখ করেন, তিনি একজন সাবেক ইউপি সদস্য। প্রবাসী সুনা মিয়ার সম্পত্তি ও বাড়ি দেখাশুনা করতেন। সুনা মিয়ার কাছে তার টাকা পাওনা রয়েছে। সম্প্রতি সুনা মিয়া দেশে আসলে তিনি পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে বিরোধ দেখা দিলে সুনা মিয়ার নেতৃত্বে ও তার নির্দেশে গত ২১ এপ্রিল আসামীরা তার উপর হামলা করে। লোহার রড ও ধারালো অস্ত্রের আঘাতে রব্বানী মিয়ার হাত ও পায়ের আঙ্গুলসহ বিভিন্ন স্থান জখম হয়। এতে রব্বানী গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করেন। রব্বানী মিয়া জানান, এর আগে সুনা মিয়া স্ত্রীসহ তাকে মারধর করেন। বর্তমানে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভোগছেন উল্লেখ করে বলেন, আমাকে মামলা তুলে নিতে হুমকী দেওয়া হচ্ছে। এমনকি মিথ্যা মামলায়ও ফাঁসানোর চেষ্টা চলছে। সুনা মিয়া লন্ডন থেকে বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়েছেন বলেও অভিযোগ করেন রব্বানী।
মামলা প্রসঙ্গে থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বেআইনী জনতা অনাধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে মারপিট, জখম ও হুমকীর অভিযোগে সুনা মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ