৮:২৫ অপরাহ্ণ
সিলেটে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা, প্রেমিক আটক
সিলেটে মুসলিম প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবার সময় হিন্দু প্রেমিককে আটক করে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট কদমতলী বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। প্রেমিক সীমান্ত পাল (২২) সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকার সুব্রত পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট কদমতলী বাস টার্মিনালে মুসলিম প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাবার সময় হিন্দু যুবককে আটক করে মারধর করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের মেয়ের সাথে মহানগরীর নয়াসড়ক এলাকার সুব্রত পালের ছেলে সীমান্ত পালের সম্পর্ক রয়েছে।
বাসা থেকে পালিয়ে বিয়ে করতে গিয়ে প্রেমিকার বাড়ির লোকজনের হাতে আটক হন তারা। পরে কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদের লোকজন সীমান্ত পালকে আটক করে মারধর করেন। পরে স্থানীয় লোক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষে থানায় মামলা দায়ের করেন নি।