বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক রিপোর্ট::
৮ এপ্রিল ২০ ২২
৩:১১ অপরাহ্ণ

ছাতকের মঈনুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযান, আসবাবপত্র ভাংচুরের অভিযোগ

ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রামে ৭ এপ্রিল বৃহস্পতিবার মধ্যরাতে এক প্রবাসী যুবককে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। ছাতক থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একদল পুলিশ রায়সন্তোষপুর গ্রামের প্রবাসী মঈনুল ইসলামের বাড়িতে এ অভিযান চালায়।

মঈনুল ইসলাম ঐ গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র। মঈনুলের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার রাত ১ টার দিকে ছাতক থানার একদল পুলিশ তাদের বাড়িতে এসে প্রথমে মঈনুলের বড় ভাই কাপ্তান মিয়াকে খুঁজতে থাকে। কাপ্তান মিয়া বাড়িতে না থাকায় তার স্ত্রী ঘরের দরজা খুলে দেন। পুলিশ ঘরের ভেতর প্রবেশ করে মঈনুল কোথায় জানতে চায়।

এসময় মঈনুল বাংলাদেশে নেই এবং কি জন্য মঈনুলকে খুঁজতেছেন জানতে চান তার ভাবী। পুলিশ উত্তরে বলে মঈনুলের বিরুদ্ধে মামলা আছে এবং আরো মামলা হবে। পরে পুলিশ সদস্যরা মঈনুলের ভাবীর সাথে খারাপ আচরণ করে এবং ভয়ভীতি দেখায়। মঈনুলকে না পেয়ে পুলিশ সদস্যরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এতে চরম নিরাপত্তাহীণতায় রয়েছে মঈনুলের পরিবার। এ ব্যাপারে জানতে চাইলে ছাতক থানার অফিসার ইনচার্জ বলেন, মঈনুল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাই পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়েছিল। পরিবারের সদস্যদের হুমকি ও খারাপ আচরণের বিষয়ে মুখ খুলেননি ওসি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ