শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ছাতক প্রতিনিধি::
৮ নভেম্বর ২০ ২১
৮:৪৫ অপরাহ্ণ

ছাতকে ডাকাতি মামলার পলাতক আসামী ওয়ারিছ আলী গ্রেফতার আদালতে প্রেরণ

ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ টি ডাকাতি মামলার পলাতক আসামী ডাকাত সর্দার ওয়ারিছ আলীকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ডাকাত ওয়ারিছ আলী উপজেলার তেঘরি-নোয়াগাঁও গ্রামের মখলিছুর রহমানের পুত্র।

ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই হাবিবুর রহমানের ( পিপিএম) নেতৃত্বে, এএসআই মিলাদ হোসেন ,কং শরীফ উদ্দিন, বিজন দাসসহ পুলিশ ফোর্স অভিযান চালিয়ে শনিবার সন্ধায় তাকে গ্রেফতার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, আসামী ওয়ারিছ আলীর নামে সিলেটের বিশ্বনাথ থানায় ০২ টি ডাকাতি মামলা, দক্ষিন সুনামগঞ্জ থানায় ০১টি ডাকাতি মামলা এবং ছাতক থানায় ০৫ টি ডাকাতি মামলা রয়েছে। ছাতক থানায় ০৪ টি ডাকাতি মামলার ওয়ারেন্ট ও মুলতবী আছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন আসামী ওয়ারিছ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ