শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২১ নভেম্বর ২০ ২১
৮:৫০ অপরাহ্ণ

বিশ্বনাথে চাচার হামলায় এসএসসি পরিক্ষার্থী ভাতিজিসহ আহত-৫

পূর্ব শত্রুতার জের ধরে বিশ্বনাথে আপন দুই চাচার হামলায় এসএসসি পরিক্ষার্থী ভাতিজি, ভাতিজা বড়্ ভাইয়ের স্ত্রী ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধা ৭টার দিকে উপজেলার রামপাশা রোডস্থ ভাড়াটে বাসা ইরন এন্ড তোরন মঞ্জিলে ঢুকে এ হামলা চালায় তাদের চাচা ছাদ মিয়া ও ফারুক মিয়া। আহতরা হলেন- উপজেলা সদরের বালু-পাথর ব্যবসায়ী ফরিদ মিয়ার মেয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী কবিতা বেগম (১৯), নবম শ্রেনীর স্কুলছাত্র কিশোর ফরহাদ মিয়া (১৫), শিশুকন্যা শাম্মী বেগম (১০), আয়শা বেগম (৪) ও তাদের বড় ভাই মাসুত মিয়া।

আহত কবিতা বেগমের অবস্থা গুরুত্বর থাকায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। উভয়ের গ্রামের বাড়ি উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের রঘুপুর গ্রামে। দীর্ঘদিন ধরে তারা পৌর শহরের রামপাশা রোডের ইরন এন্ড তোরন মঞ্জিলে বসবাস করে আসছেন।

এ ঘটনায় লিপি বেগম বাদি হয়ে তার দুই দেবর ছাদ মিয়া ও ফারুক মিয়াকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানা একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার এজহারে উল্লেখ, বাদিনীর স্বামীর বালু পাথর, ইট, কংক্রিটের ব্যবসা রয়েছে। এসব ব্যবসা দেখা শুনার দায়িত্ব অভিযুক্তদের হাতে না দেয়ায় তারা বাদিনীর স্বামী ও ছেলে মেয়েদের উপর ক্ষীপ্ত। যে কোন ইস্যু নিয়ে অভিযুক্তরা তাদের উপর হামলা করে। অভিযুক্তরা গত কয়েক দিন আগেও এ ধরনে একটি ঘটনা ঘটিয়েছিল। থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল।

কিন্তু আতœীয় স্বজনের অনুরোধে বিষয়টি আপোষ মিমাংশা করার পরও গতকাল পূণরায় তারা আবার হামলা করে। বাদিনী লিপি বেগমের অভিযোগ, তার দুই দেবর ছাদ মিয়া ও ফারুক মিয়ার স্বভাব, আচার আচরণ অত্যন্ত খারাপ প্রকৃতির এবং লোভী লোক। আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে তারা কয়েকদি আগে ভোর বেলায় একটি পিকআপে করে কংক্রিট চুরি করে নিয়ে যাচ্ছিল। আমার ছোট মেয়ে সকালে সমজিদে পড়তে যাওয়ার সময় দেখে ফেলে আমাকে জানায়। আমি বাঁধা দিলে আমাকে ও আমার স্বামী, ছেলে মেয়েকে প্রাণ নাশের হুমকি দিয়েছে।

আমার ছোট ছেলে মেয়েরা স্কুলে একা আসা যাওয়া করে। যে কোন সময় অপহরণ করে হত্যার করতে পারে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের সহযোগীতা চাই। এদিকে অভিযুক্তদের দেয়া হুমকি ও হামলার ভিডিও সংরক্ষণ করা হয়েছে। এ ব্যাপারে থানার এসআই মোয়াজ্জেম হোসেনের সাথে এ প্রতিবেদকের কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পাওয়া পেয়েছি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ