শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০ ২০
৮:১২ পূর্বাহ্ণ

নবীগঞ্জে র‍্যাব-৯ এর অভিযান, নিষিদ্ধ পলিথিন মজুত করায় ১লক্ষ টাকা জরিমানা

জাবেদ ইকবাল তালুকদার, নবীগঞ্জ:: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে র‍্যাব-৯ এর গোপন তথ্যের ভিত্তিতে  মেসার্স ফজর স্টোরে (দোকান ও বাসা) অভিযান পরিচালনা করা হয়৷ নিষিদ্ধ পলিথিন মজুত ও  বাজারজাতকরণ করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন -১৯৯৫ এর ৬(ক) ধারা লংঘন করার জন্য ১ লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়। 

এসময়  আনুমানিক ৬০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা'র সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মুমিন, র‍্যাব-৯ এর কমান্ডার আহমেদ নোমান জাকির ও পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী বায়োকেমিস্ট মোঃ ছানোয়ার হোসেন। জব্দকৃত নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর সিলেটের প্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত পলথিনের বাজার মূল্য আনুমানিক ৫লক্ষ টাকা বলে জানা গেছে। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ