৩:৩৭ পূর্বাহ্ণ
বিশ্বনাথে সমবায় কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দূর্নীতির অভিযোগ : তদন্ত শুরু
সিলেটের বিশ্বনাথ উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদারের বিরুদ্ধে অনিয়ম, ঘুষ, দূর্নীতি ও দায়িত্ব-কর্তব্য অবহেলার অভিযোগ উঠেছে। গত ২১সালের পহেলা সেপেটম্বর এই কৃষ্ণা রানীর বিরুদ্ধে সমবায় অধিদপ্তর, আগাঁরগাওয়ের নিবন্ধক ও মহাপরিচালক বরাবরে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ সিতাব, ইউপি সদস্য আনোয়ার হোসেন, মাওলানা ছমির উদ্দিন ও নজির উদ্দিন একটি অভিযোগ দায়ের করা হয়।
গত ৩মার্চ ৩২৬ ৬নং স্মারকে সমবায় কর্মকর্তার কৃষ্ণা রাণী তালুকদারের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করা হবে বলে নোটিশ প্রেরণ করা হয়েছে। অভিযোগ দায়েরের পর সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার ও চাউলধনী হাওরের সাবলীজ গৃহিতা সাইফুল ও তার বাহিনী বিভিন্ন স্থানে তদন্ত না হওয়ার জন্য তদবির শুরু করেন। অবশেষে আগামীকাল সোমবার (৭মার্চ) সকাল ১১টায় বিশ্বনাথ সমবায় কার্যালয়ে এই দুর্ণীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হবে।
অভিযোগের তদন্ত করবেন সুনামগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মো: বশির আহমদ। চাউলধনী হাওরপারের মানুষের অভিযোগ সমবায় কর্মকর্তা কৃষ্ণা রানী তালুকদার সাইফুলের সাথে আতাত করে দশঘর অযোগ্য মৎস্যজীবি সমবায় সমিতিকে যোগ্য সমিতির সনদ দিয়ে চাউলধনী হাওর লীজ গ্রহনের সুবিধা করে দেয়ায় এবং বিভিন্ন অবৈধ কর্মকান্ডের কারনে এই সমিতি ৩০/৩৫ হাজার কৃষকের শতকোটি টাকার ক্ষতি করে। হাওরে দুটি হত্যাকান্ডের মতো ঘটনা ঘটে। এমন অভিযোগ স্থানীয় কৃষকদের মুখে মুখে।