শুক্রবার, জুন ৫, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
৩০ ডিসেম্বর ২০ ২০
১:২৮ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভূক্ত এক বছরের সাজাপ্রাপ্ত ও ১২ লাখ টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামী আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার হলদিপুর গ্রামের কালাই মিয়ার ছেলে।
২৮ ডিসেম্বর জগন্নাথপুর থানার এএসআই মনির হোসাইন তালুকদারের নেতৃত্বে পুলিশ দল মৌলভীবাজার জেলার বড়লেখা থানা এলাকা থেকে আসামী আবুল হোসেনকে গ্রেফতার করে ২৯ ডিসেম্বর মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান সত্যতা নিশ্চিত করেছেন। 
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ