শুক্রবার, জুন ৫, ২০ ২৬
কুমিল্লার তিতাস উপজেলায় এক সাপ্তাহে ধরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্যস
১৫ জুন ২০ ২১
১:৪৬ পূর্বাহ্ণ

তিতাসে মাদক বিরোধী অভিযান অব্যাহত: মাদক ব্যবসায়ীদের কোর্টে প্রেরণ

কুমিল্লার তিতাস উপজেলায় এক সাপ্তাহে ধরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছে তিতাস থানা পুলিশ। জানা যায়, কুমিল্লা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সুধীন চন্দ্র দাস এর নেতৃত্বে তিতাস উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছে তিতাস থানা পুলিশ।

গত এক সাপ্তাহ ধরে মাদক বিরোধী অভিযান পরিচালনায় মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিরা হলো-১.৬ ক্যান বিয়ারসহ আসামি মো. ফাহিম(২০), ২. ৭০ পিস ইয়াবাসহ আসামি খোরশেদ(৪৮),৩.৩০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ আসামি বাবুল(৫২)ও জায়েদ আলী(৪৫),৪. ৬৫ পিস ইয়াবাসহ আসামি মামুন প্রকাশ মামুনুর রশিদ(৪৮)কে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উপরোক্ত মাদক ব্যবসায়ী আসামিদের কোর্টে প্রেরণ করেছে তিতাস থানা পুলিশ।

সোমবার সকলে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকার্তা(ওসি)সুধীন চন্দ্র দাস ফেজবুকে একটি পোস্ট করেছেন।তিনি পোস্টে উল্লেখ করেছেন এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।মাদক সংক্রান্তে যে কোন তথ্য দিয়ে তিতাস থানা পুলিশকে সহায়তা করুণ।তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ