ডেস্ক নিউজ::
৫:০ ১ অপরাহ্ণ
মিজান-বাছিরের ঘুষ কেলেঙ্কারির মামলার রায় পড়া শুরু
ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে মামলার রায় পড়া শুরু করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৩ মিনিটে বিচারক মামলাটির রায় পড়া শুরু করেন। আসামি মিজান ও বাছির কাঠগড়ায় দাঁড়িয়ে রায় পড়া শুনছেন। এর আগে এদিন বেলা ১০টা ২৫ মিনিটে কারাগার থেকে ডিআইজি মিজানকে আদালতে হাজির করা হয়। পরে অন্য আসামি খন্দকার এনামুল বাছিরকেও আদালতে তোলা হয়।
গত ১০ ফেব্রুয়ারি মামলাটির রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের সকল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের তারিখ ঠিক করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল দাবি করেছেন, আসামিদের বিরুদ্ধে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হয়েছে। আসামি ডিআইডি মিজান বাধ্য হয়ে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন বলে স্বীকার করেছেন। তাই আসামিদের যেন সর্বোচ্চ শাস্তি হয় সেই প্রত্যাশা করেছেন তারা।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ জুন সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মিজানুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। সেটির অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির। এ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে রেহাই দিতে ৪০ লাখ টাকা ঘুষ নেন বাছির।
এ অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই মিজান ও বাছিরের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ। ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ মামলায় পরের বছর ২০২০ সালের ১৯ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে চার্জশিট দাখিল করেন মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা ফানাফিল্লাহ। এরপর ৯ ফেব্রুয়ারি আসামিদের উপস্থিতিতে এ চার্জশিট গ্রহণ করা হয়। ৪ মার্চ দুদকের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ হয়। পরে ১৮ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করেন। এ মামলায় ১৭ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ