শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১৪ অক্টোবর ২০ ২১
৮:৫৭ অপরাহ্ণ

বিশ্বনাথে মদের চালানসহ চার ব্যবসায়ী আটক

১২১ বোতল ভারতীয় মদসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। বুধবার রাত ১০টায় দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজীবাড়ি এলাকার সুরমা নদী পার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাজপুর গ্রামের মমিন মিয়ার ছেলে আব্দুল আলীম (২২), একই উপজেলার পাইগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মো. জামাল মিয়া (৩৯), একই জেলার শান্তিগঞ্জ থানার পাগলা গ্রামের সৈলেন সুত্রধরের ছেলে সুশীল (৩০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা থানার পুকুরিয়া কান্দা গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে রমজান আলী (১৯)।

পুলিশ জানায়, ছাতক থেকে নৌকায় করে আটককৃত ৪ মাদক ব্যবসায়ী মদের একটি চালান নিয়ে লামাকাজীর কাজীবাড়ির পশ্চিমে আসে। মাদক কারবারিরা নৌকা থেকে মদ সিএনজি অটোরিক্সায় উঠাতে চাইলে থানা পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে ৮৪ পিচ অফিসার চয়েজ ও ৪৫ পিচ এসিব্লাক ভারতীয় মদ জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে এসআই ফখরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-৭, তারিখ ১৪/১০/২০২১ইং)। ১২১ বোতল মদসহ ৪মাদক ব্যবসায়িকে আটকের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি গাজি আতাউর রহমান জানান, ৪জনকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ