বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৩১ মার্চ ২০ ২২
১১:০ ০ অপরাহ্ণ

বিশ্বনাথে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার
সিলেটের বিশ্বনাথে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতির সরঞ্জাম, অস্ত্র ও ১টি মাইক্রোবাস (হাইয়েস) গাড়িসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আবুল খায়ের (৪১) ও একই জেলার ছাতক উপজেলার আন্দাইরগাঁও গ্রামের মৃত সাইফুর রহমানের ছেলে আকিল আলী (৩৩)। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কালিগঞ্জবাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে (চট্র মেট্রো-চ-১১-২৮৬৪) ১টি মাইক্রোবাস (হাইয়েস) গাড়ি, লোহার তৈরী ৪৪ ইঞ্চি ও ৩৩ ইঞ্চি লম্বা দুটি দারালো অস্ত্র, তালা ভাঙ্গার ৩৪ ইঞ্চি লম্বা ১টি লোহার কাটার, ছোট ১ টি কাটার, ২টি রেঞ্জ, ১টি কাটার ব্লেড, ১টি লোহার সাবল উদ্ধার করা হয়েছে। এঘটনায় বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে থানার এএসআই নাছির উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। (মামলা নং-১৮)। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি গাজী আতাউর রহমান জানান।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ