শুক্রবার, জুন ৫, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
১৮ মে ২০ ২১
১২:৩৩ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে পলাতক আসামী ছইল মিয়া গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে হত্যা সহ বিভিন্ন মামলার আসামী ছইল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত হাতিম উল্লার ছেলে। জানাগেছে, ১৭ মে সোমবার হত্যা সহ বিভিন্ন মামলার মধ্যে এক মামলায় আদালতের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ছইল মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ। থানা সূত্র জানান, গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ