শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৪ নভেম্বর ২০ ২১
৯:৪৩ অপরাহ্ণ

বিশ্বনাথে ৪কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ ৪ যুবক গ্রেফতার

সিলেটের বিশ্বনাথে ৪কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ ৪মাকদ ব্যবসায়িকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজার থেকে তাদেরকে আটক করেন থানা পুলিশের এক বিস্তস্থ অফিসার এসআই সাইফুল মোল্লা। আটকের পর আসামিদের ব্যবহৃত প্রাইভেট কার থেকে ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজি আতাউর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে। পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে গতকাল রাত ৩টার দিকে একদল মাদক ব্যবসায়ি একটি প্রাইভেট কারে করে গাঁজা নিয়ে রশিদপুর থেকে বিশ্বনাথ বাইপাস হয়ে জগন্নাথপুরের দিকে যাচ্ছে।

এসময় পুলিশের একটি টিম দ্রুত উপজেলার কালিগঞ্জ বাজারে গিয়ে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে কারসহ আসামিদেরকে আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের কার থেকে ৪কেজি গাজা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গাজার অনুমান মুল্য ৮০ হাজার টাকা। এসময় জব্দ করা হয় প্রাইভেট কারও (যাহার নং-চট্ট মেট্র-গ-১১-০৩৪৩)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন থানার এসআই সাইফুল মোল্লা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ