শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৭ ডিসেম্বর ২০ ২০
১১:২২ অপরাহ্ণ

গোলাপগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার গ্রেফতার
গোলাপগঞ্জে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ডাকাত সর্দার ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গত শনিবার (২৬ ডিসেম্বর) কুলাউড়া থানা পুলিশের সহায়তায় মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন কুলাউড়া পৌরসভার উত্তর বাজার থেকে গ্রেফতার করা হয়।

আটককৃত ডাকাত সর্দার ইদ্রিস আলী গোলাপগঞ্জের ভাদেম্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের কুতুব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ডাকাত সর্দার ইদ্রিস আলীর বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় (জিআর নং-১৯৯/১১ এবং ১৫৭/১৩) দুটি ডাকাতির মামলায় ১৪ বছরের সাজা ও ৭ হাজার টাকা জরিমানা ইস্যু রয়েছে। গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) পিন্টু সরকার ও  এসআই (নিরস্ত্র) প্রণয় লাল এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার সহযোগীতায় একদল পুলিশ অভিযান চালিয়ে কুলাউড়া পৌরসভার উত্তর বাজার থেকে তাকে গ্রেফতার করেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ