৯:৫৭ অপরাহ্ণ
শাল্লায় পুলিশের মামলায় জামিন পেলেন অপু ও রতন
শাল্লা থানার সহকারি পরিদর্শক(এসআই)এর উপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, শ্রমিক নেতা রতন রায়ের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার শুনানি শেষে আমল গ্রহণকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিনের আদেশ দেন। অপুর পক্ষে জামিন শুনানি করেন সুনামগঞ্জ জেলা বারের সভপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আহমদ সেলিম,সিনিয়র এডভোকেট প্রদীপ কুমার নাগ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র এডভোকেট শেরেনুর আলী,এড পঙ্কজ কুমার তালুকদার, এড নুরে আলম উজ্জ্বল, এড মনিষ কান্তি দে(মিন্টু), এড অরুনাভ দাশ সন্দীপ, এড বুরহান উদ্দিন, এড অমিতাব চৌধুরী রাহুল, এড খোরশেদ আলম প্রমুখ।
গত ১৩ জুলাই দিবাগত রাতে অরিন্দম চৌধুরী অপু ও রতন রায়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের শুরু থেকেই পরিবারের দাবী ছিল মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অপুর ভাই আইনজীবি অভিতাব চৌধুরী জানান সাম্প্রদায়িক উস্কানিদাতা ও হেফাজতের অনুসারীদের বিরুদ্ধে শাল্লা থানায় সাধারণ ডায়েরী করার অপরাধেই অপুর রিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এসআই শাহ আলী ।
আর সাধারণ ডায়েরীর তালিকাভুক্ত আসামীদের প্ররোচনায় এমন সাজানো ঘটনা সাজিয়েছে এসআই। তিনি আরো বলেন, এই ঘটনার কয়েকদিন পরপরই এসআই শাহ আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এতেই প্রমান হয় ঘটনা কি?