বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০ ২২
৩:২৩ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে এনজিওকর্মী সেজে ডাকাতকে গ্রেফতার করলো পুলিশ
সিলেটের কোম্পানীগঞ্জে এনজিওকর্মী সেজে ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত হাবিবুর রহমান (৪২) জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বটেরতল এলাকার রইছ আলীর ছেলে। শনিবার বিকেলে উপজেলার বটেরতল হাওড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, কোম্পানীগঞ্জ থানার এএসআই রাজীব রায়ের নেতৃত্বে এনজিও কর্মী সেজে ডাকাতি ও অস্ত্র মামলার (২ টি মামলা) ১০ বছর করে ২০ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক হাবিবকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেএম নজরুল।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ