শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৫ ফেব্রুয়ারী ২০ ২১
৩:৪৮ পূর্বাহ্ণ

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান, ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এক লক্ষ ৬০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিভিন্ন সময় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।

জানা যায় , বুধবার অবৈধভাবে মাটি কাটার অপরাধে উপজেলার বাঘা ইউনিয়নের খালপাড় মজিদপুরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় এক ব্যক্তিকে এক লক্ষ টাকা ও গোলাপগঞ্জ বাজারের গোডাউন রোডের একটি বিস্কিট ফ্যাক্টরিতে অনুমোদনহীন মোড়ক ব্যবহার এবং লাইসেন্সবিহীন খাদ্যসামগ্রী উৎপাদনের অপরাধে বিএসটিআই আইন ২০১৮ ও ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮-এ ধারায় ৫০ হাজার টাকা এবং গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থিত একটি ফিলিং স্টেশন এর আন্ডারগ্রাউন্ড স্টোরেজের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮-এর ধারায় ১০হাজার টকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাস।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ