শুক্রবার, জুন ৫, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১৩ জুলাই ২০ ২১
২:৪৬ পূর্বাহ্ণ

ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জের ধলাই নদ তীরবর্তী ঢালারপাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে সোমবার অভিযান চালিয়েছে টাস্কফোর্স। অভিযানে ঢালারপাড় গ্রাম ঘেঁষে বালু তোলার সময় ছয় বালু কারবারিকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

এক ঘন্টার এই টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন। টাস্কফোর্স সূত্র জানায়, এর আগে গত ৩ জুলাই একই জায়গায় বালু তোলার খবর পেয়ে টাস্কফোর্সের অভিযান হয়।

ওই অভিযানে ১১ জন বালু কারবারীকে ৫০ হাজার টাকা করে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য অভিযানে নেতৃত্ব দেন। এদিকে, এ বছর বালুমহাল লিজ হওয়ার পর গত ১০ জুন ধলাই সেতু এলাকায় টাস্কফোর্সের প্রথম অভিযান হয়। তখন সেতুর গোড়া থেকে বালু উত্তোলন করছিল একটি চক্র। দিনব্যাপী ওই অভিযানে হাতেনাতে ৯ জনকে আটক করে টাস্কফোর্স।

এর মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন আচার্য বলেন, নিয়ম না মেনে লিজের বাইরে থেকে বালু তোলার কারণে টাস্কফোর্সের অভিযান হয়েছে।অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থা

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ