শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৭ জুলাই ২০ ২১
৭:২৩ অপরাহ্ণ

গোলাপগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপি থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ২৫৪ পিস ইয়াবা, নগদ টাকা, দুটি মোবাইল ফোন, দুটি সীম ও একটি টর্চ লাইট উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ সিলেটের এএসপি সোমেন মজুমদার। গ্রেপ্তারকৃতরা হলো- গোলাপগঞ্জের কদমরসুল এলাকার মৃত শেখ ইয়াকুবের ছেলে শেখ ইউসুফ (৭০) অপরজন একই এলাকার মৃত আব্দুল খালিকের ছেলে আব্দুল কাসেম (৩২), । র‌্যাব জানায়, রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে গোলাপগঞ্জের আমুড়া ইউপির কদম-রসুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ