৯:২৮ অপরাহ্ণ
নবীগঞ্জে পুলিশের অভিযানে নারী গাজাঁ ব্যবসায়ীসহ গ্রেফতার ২
হবিগঞ্জের নবীগঞ্জে এক মহিলা গাজাঁ ব্যবসায়ী ও মন্দির চুরির সাথে জড়িত এক চুরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকড়া গ্রামের ইউনুস উল্লার মেয়ে রুবিনা বেগম (৩৭) ও পৌর এলাকার কেলি কানাইপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র রাজন মিয়া (২৪)।
জানা যায়- রুবিনা বেগম ইনাতগঞ্জ এলাকার একজন চিহ্নিত মাদকসেবী ও বিক্রেতা। দীর্ঘদিন যাবত সে ইনাতগঞ্জ এলাকায় গাজাঁসহ মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি ইনাতগঞ্জ এলাকার সবাই জানলেও রহশ্যজনক কারনে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ নীরব ছিল। গত ৯ (এপ্রিল) শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ কাকুড়া-চানপুর সড়কে অভিযান চালিয়ে ৪ কেজি গাজাসহ রুবিনাকে গ্রেফতার করে। পৃথক অভিযানে মন্দিরে চুরির সাথে জড়িত রাজন মিয়া (২৪) কে তার বসতঘর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সে পৌর এলাকার কেলি কানাইপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র। জানা যায়, সম্প্রতী উপজেলার হালীতলা গ্রামে একটি মন্দিরে চুরি সংঘটিত হয়। চোরের দল মন্দিরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এ বিষয়ে মন্দির কর্তৃপক্ষ নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার এসআই জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে গত শনিবার রাতে চুরির মালামালসহ রাজনকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত দুজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।