বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৪ মার্চ ২০ ২২
১১:৪০ অপরাহ্ণ

বোন ও ভাবীকে শ্লীলতাহানির প্রতিবাদ করায় ভাইকে কুপিয়েছে সন্ত্রাসীরা
সিলেটের খাদিমনগরে সন্ত্রাসী হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গুরুত আহত সৈয়দ আহমদ (১৮) সিলেট এয়ারপোর্ট থানাধীন উমদারপাড়া গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র। পুলিশ প্রধান হামলাকারীকে গ্রেপ্তার করেছে। জানা যায়, উমদারপাড়া গ্রামের রমিজ মিয়ার পুত্র ছমির মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল সৈয়দ আহমদের। বিরুদের জেরে বিভিন্ন স্থানে যখন তখন ভাবী ও বোনকে শ্লীলতাহানি করে থাকে প্রধান আসামী ছমির মিয়া সহ তার সহযোগিরা। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে ছমির মিয়া ও তার ৩-৪ সহযোগী মিলে সৈয়দ আহমদের উপর হামলে পড়ে। এসময় তারা ছোরা দিয়ে উপর্যোপরী আঘাত করে সৈয়দ আহমদের পেটে, বুকে ও বাহুতে গুরুতর জখম করে। পেটের আঘাতে ভূরি বের হয়ে যায়। মুমুর্ষ অবস্থায় সৈয়দ আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এছাড়াও সন্ত্রাসীদের হামলায় সৈয়দ আহমদের বোন আকলিমা আক্তার ও ভাবী আনবী বেগম আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং হামলাকারী ছমির মিয়াকে আটক করে। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই নজরুল ইসলাম জানান, ঘটনায় মামলা হলে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছমির মিয়াকে বুধবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও প্রধান আসামি ছমির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একাধিক মামলা রয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ