শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩০ মার্চ ২০ ২১
৮:৩২ অপরাহ্ণ

১ হাজার ৪৫০ পিস ইয়াবা পেটে বহন করে চালান, আটক ২

মানিকগঞ্জে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি দল। আজ মঙ্গলবার সকালে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আবির হোসেন (২৩) এবং আরিফুল ইসলাম (৩০)। তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটোয়াবাড়ি গ্রামে।

র‌্যাব-৪ (মানিকগঞ্জ সিপিসি-৩) এর সিনিয়র এএসপি উনু মং জানান, আবির হোসেন কক্সবাজারের টেকনাফ থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা পেটে বহন করে মানিকগঞ্জে আসছিল। সকাল ৭টার দিকে আবির নান্দেশ্বরী এলাকায় আসলে ইয়াবার মালিক আরিফুল ইসলাম তাকে নিতে আসে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকের পর দুজনকে সুপার ডায়াগনস্টিক সেন্টার থেকে পেট এক্সরে করা হয়। এরপর তারা র‌্যাবের কাছে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা বহনের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ