শুক্রবার, জুন ৫, ২০ ২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি::
২৯ ডিসেম্বর ২০ ২০
১০ :৩১ অপরাহ্ণ

গোলাপগঞ্জে হত্যাচেষ্টা মামলার দুই আসামি গ্রেফতার
গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯’র অপারেশন কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর সমন্বয়ে গঠিত একটি আভিযানিক দল  গোলাপগঞ্জে আলোচিত হত্যাচেষ্টা মামলার এজহারভূক্ত পলাতক দুই আসামীদ্বয়কে সমবার দুপুর ২টায় গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতার আসামীরা হলেন উপজেলার পশ্চিম বারকোট গ্রামের অজু মিয়ার ছেলে মাসুম আহমদ (৪০) ও সুমন মিয়া (৩০)।

র‌্যাবের এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান মামলাটি গোলাপগঞ্জ থানায় তদন্তাধীন থাকায় আসামিদের গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ