শুক্রবার, জুন ৫, ২০ ২৬
কমলগঞ্জ প্রতিনিধি::
২ সেপ্টেম্বর ২০ ২১
১০ :০ ১ অপরাহ্ণ

কমলগঞ্জে চোলাই মদহ পুলিশের হাতে আটক-৩

চোলাই মদ ক্রয় বিক্রয় করার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের ভজন টিলা থেকে ২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন এর নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুর রহমান গাজী ও উপ-পরিদর্শক সোহেল আহমদসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভজন টিলা এলাকার আপন আনালের ঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- আপন আনাল (৪০), কার্তিক প্রকাশ শিমু (৪৮) ও গনেশ (৪১)।

আটককৃতরা শমশেরনগর চা-বাগানের বাসিন্দা। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ লিটার মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, এরা দীর্ঘদিন থেকে চোলাই মদের ব্যবসা করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ