৬:০ ৭ অপরাহ্ণ
রাজধানীতে ১৬ কেজি গাঁজাসহ ২ নারী আটক
রাজধানীর বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- ছালমা বেগম (২৬) ও শিরিনা বেগম (৩৩)।
বুধবার মগবাজারে অবস্থিত ভর্তাভাত রেস্তোরার সামনে থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা ডেমরা জোনাল টিম।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী উল্লেখ করে ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজহারুল ইসলাম মুকুল জানান, কতিপয় নারী গাঁজা ব্যবসায়ী বি-বাড়ীয়া জেলার কসবা থানা এলাকা হতে গাঁজা সংগ্রহ করে বড় মগবাজার মোড়ে বিক্রির জন্য হস্তান্তর করতে আসছে বলে নির্ভরযোগ্য তথ্য পান।
এমন তথ্যের ভিত্তিতে বড় মগবাজার এলাকায় অবস্থান নেয় ডিবি টিমের সদস্যরা। অবস্থানকালে ভর্তাভাত রেস্তোরা, হোল্ডিং নং-৬৩/এ, বড় মগবাজার এর সামনে ফুটপাতের ওপর থেকে ১৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়।