শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২১ অক্টোবর ২০ ২০
৩:২১ অপরাহ্ণ

জগন্নাথপুরে অপহরণের ১০ দিন পর প্রেমিক জুটি আটক

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে অপহরণের ১০ দিন পর প্রেমিক জুটিকে আটক করেছে থানা পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে দিলেয়ার হোসেন ও একই গ্রামের দুলাল মিয়ার ১৪ বছরের কন্যা নাদিয়া বেগমের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের সুবাদে গত ১০ অক্টোবর প্রেমিক যুগল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের পিতা দুলাল মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

অবশেষে ঘটনার ১০ দিন পর ২০ অক্টোবর রাতে জগন্নাথপুর থানা পুলিশ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা এলাকা থেকে প্রেমিক জুটিকে আটক করেন। এর মধ্যে আটক প্রেমিককে ২১ অক্টোবর বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই মির্জা সাফায়েত নিশ্চিত করেছেন। 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ