শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ডেস্ক নিউজ::
৮ মে ২০ ২১
২:২১ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে সেই প্রবাসী গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামের আলোচিত যুক্তরাজ্য প্রবাসী আকিক মিয়া ওরফে সুনা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওবায়েদ উল্লাহ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রবাসী সুনা মিয়া ও তার লোকজনের বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য রব্বানী মিয়া বাদি হয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুরুতর জখমের অভিযোগে ২৬ এপিল জগন্নাথপুর থানায় মামলা (নং-১৮(৪)২১) করেন। গ্রামের কালা মিয়ার ছেলে প্রবাসী সুনা মিয়া ছাড়াও মামলায় আসামী করা হয়, একই গ্রামের আজির উদ্দিন, নাজির উদ্দিন, নুর আলম, আল আমিন ও শাহীন মিয়াকে।

২১ এপ্রিল আসামীরা রব্বানী মিয়ার উপর লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে রব্বানী মিয়ার হাত ও পায়ের আঙ্গুলসহ বিভিন্ন স্থান জখম হয়। এর আগে সুনা মিয়ার বিরুদ্ধে ২০১৯ সালের ডিসেম্বরে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় আরেক প্রবাসীর জায়গা দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে মামলা (জিআর-২৭৭/১৯ করা হয়। এছাড়া এলাকায় তিনি বিভিন্ন ঘটনায় বার বার সমালোচিত হয়ে আসছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ