শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২১ সেপ্টেম্বর ২০ ২১
৯:২৬ অপরাহ্ণ

জৈন্তাপুরে বিদেশী মদ ও প্রাইভেটকারসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে বিদেশী মদ ও প্রাইভেটকার সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার জৈন্তাপুর থানার ফেরীঘাট ব্রীজের দক্ষিণ পাশে সিলেট-তামাবিল মহসড়কের উপর তাৎক্ষণিকভাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশী অভিযান পরিচালনা করেন।

এসময় প্রাইভেটকারে তল্লাশী করে ৯০ বোতল আফিসার্স চয়েজ মদসহ আটক করে পুশি। আটককৃত আলমাস উদ্দিন আসামপাড়া আদর্শগ্রামের আবুল হোসেনের পুত্র।

পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সার্বিক দিক-নির্দেশনায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ এর নেতৃত্বে একটি পুলিশ দল থানা এলাকায় মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্য ২১/০৯/২০২১ খ্রিঃ ভোর অনুমান ০৫.০৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামীর বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ