শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২৭ আগস্ট ২০ ২১
১:০ ৪ পূর্বাহ্ণ

বিশ্বনাথে জামিনে মুক্তি পেয়ে বাদিকে মারধরের অভিযোগ

চাঁদাবাজি মামলার আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে বাদি পক্ষের লোকজনকে রাস্তায় আটক করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ১৭ আগষ্ট মঙ্গলবার দুপুরে সিলেটের ক্বীনব্রিজের চাদনিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এঘটনায় মামলার অপর বাদি দুদু মিয়া ৩ জনের নাম উল্লেখ করে আরো ২/৩জনকে অজ্ঞাত আসামি করে একটি সাধারণ ডায়েরী করেন। (ডায়েরী নং-৭৫৩)। অভিযুক্তরা হচ্ছেন, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামের কাজল খান, গিয়াস উদ্দিন, ফখর উদ্দিনসহ আরো ২/৩জন।

সাধারণ ডায়েরীতে দুদু মিয়া উল্লেখ করেন, বিবাদীদের সাথে আদালতে তার মামলা মোকদ্দমা রয়েছে। ১৭ আগস্ট আদালতে মামলার ধায্য তারিখ ছিল। কোর্টের কাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা ক্রীন ব্রিজ এলাকায় তাকে আক্রমন করে মারপিট করে। এসময় দুদু মিয়া চিৎকার করলে পথচারিরা আগাইয়া আসিলে আসামিরা প্রাণে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে দুদু মিয়া দক্ষিণ সুরমা থানায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ