শুক্রবার, জুন ৫, ২০ ২৬
জগন্নাথপুর প্রতিনিধি::
৩১ মে ২০ ২১
১২:১৪ পূর্বাহ্ণ

জগন্নাথপুরে ২ আসামী গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার বাড়ি জগন্নাথপুর গ্রামের গোপেশ রায়ের ছেলে গনেশ রায় ও উপজেলার সাচায়ানী গ্রামের ফজর আলীর ছেলে আজমল আলী। থানা সূত্র জানান, ৬ লিটার চোলাই মদ সহ মাদক মামলায় গনেশ রায় ও ট্রাফিক আইনের মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী আজমল আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের ৩০ মে রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ