৯:০ ০ অপরাহ্ণ
তিতাসে দু'টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ফয়সাল গ্রেপ্তার
কুমিল্লার তিতাস উপজেলায় দু'টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.ফয়সাল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।গত সোমবার আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে কলাকান্দি বাজার থেকে দু'টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মো.ফয়সালকে(২৪) গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশের চৌকস এস আই আব্দুল করিম ও এস আই সুমন মিয়াসহ সঙ্গীয় ফোর্স।
সে উপজেলার কলাকান্দি ইউনিয়নের হাড়াইকান্দি গ্রামের বাসেদ মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়,গ্রেপ্তারকৃত আসামি ফয়সালের নামে দু'টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
যাহা তিতাস থানার মামলা নং -১৮তারিখ-২২/০৮/২০১৬ ইং এবং জিআর নং-১২৬/১৪ ইং।সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার আনুমানিক রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কলাকান্দি বাজার থেকে দু'টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি ফয়সালকে গ্রেপ্তার করে গতকাল মঙ্গলবার সকালে তাকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়।