শুক্রবার, জুন ৫, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ জানুয়ারী ২০ ২১
৩:৪৭ অপরাহ্ণ

দক্ষিণ সুরমার নাজিরবাজারে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজার থেকে গাঁজাসহ তিন যুবককে আটক করেছে থানাপুলিশ। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক তিনজন হচ্ছেন- নাজিরবাজার এলাকার ঝাজর গ্রামের জহির উল্লার ছেলে বেলাল আহমদ, রাজাপুর গ্রামের মখন মিয়ার ছেলে আব্দুল কাদির ও ওসমানীনগরের কুরুয়া এলাকার তফুর মিয়া।

আটকের সময় তাদের কাছ থেকে বেশ কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার এস.আই লিটন চন্দ্র নাথ।

তিনি জানান, তফুরের নেতৃত্বে বেশ কয়েকদিন থেকে নাজিরবাজারে এ তিনজন মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে এবং মাদকদ্রব্য বিক্রি করে এলাকার যুবসমাজসহ নানা শ্রেণি-পেশার মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের উপরে পুলিশের নজরদারি ছিলো। অবশেষে আজ (শুক্রবার) গাঁজাসহ তাদের হাতেনাতে ধরা হয়। আটক তিনজনকে শনিবার আদালতে প্রেরণ করা হবে। আটকের বিষয়টি দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ