শান্তিগঞ্জ প্রতিনিধি::
১২:০ ১ পূর্বাহ্ণ
শান্তিগঞ্জের ৩ টি গরু চুরি, থানায় অভিযোগ দায়ের
শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে রাতের আঁধারে গরু চুরি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে সুনাই মিয়ার বাড়ীতে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) এব্যাপারে সুনাই মিয়া বাদী হয়ে শান্তিগঞ্জ থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুনাই মিয়া গরু মোটাতাজাকরণের মাধ্যমে ক্রয়-বিক্রয় করে সংসার চালান। এ বছর ছোট-বড় ১০ টি গরু তিনি পালন করেছিলেন।
গতকাল বুধবার(৩০ মার্চ) রাতে গরুগুলো গোয়ালঘরে রাখার পর দরজা তালাবদ্ধ করে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন সুনাই মিয়া। রাত আনুমানিক ১১ টা ৪৫ মিনিট থেকে ৪ টার মধ্যে যেকোন সময়ে অজ্ঞাতনামা চোরেরা সংঘবদ্ধ হয়ে রাতের আঁধারে ১ টি ষাড় ও ২ টি গাভী বাচুরসহ গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। যার বিক্রয়মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা।
ভোরে সুনাই মিয়া গরুগুলো হাওরে নিয়ে যেতে গেলে গোয়াল ঘরের সামনে গিয়ে দরজার তালা ভাঙ্গা দেখেন। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান, গোয়ালঘর থেকে তাঁর ৩ টি গরু নেই। অনেক খোঁজাখোঁজির পর চুুরখাই গ্রামের হাওরের ধানক্ষেতে ১ গাভীর বাচুর পেলেও অন্যান্য গরুগুলো না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এব্যাপারে ভোক্তভোগী সুনাই মিয়া বলেন, আমি গরু লালন-পালন ও ক্রয়-বিক্রয় করে আমার সংসার চালাই। এই গরুগুলো চুরি হওয়ায় আমি এখন নিঃস্ব।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মুক্তাদীর হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং চোরদেরকে আইনের আওতায় আনাসহ গরুগুলো উদ্ধারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ