শুক্রবার, জুন ৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৭ ফেব্রুয়ারী ২০ ২২
১১:৫৭ অপরাহ্ণ

জালালাবাদে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মহিলা গুরুতর আহত
সিলেট সদরের জালালাবাদে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় এক মহিলা গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ফুলকুচি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদসুত্রে জানা যায়, একই ফুলকুচি গ্রামের ইন্তাজ আলী পুত্র বুরহান উদ্দিনদের সাথে একই গ্রামের সাহাবুদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ ও একাধিক মামলা চলে আসছিল। সম্প্রতি বুরহান উদ্দিন ও তার সহযোগিরা আদালতের নিষেধাজ্ঞা অগ্রাজ্য করে সাহাবুদ্দিনের ভূমি জবর দখলে চেষ্টা চালায়। এতে বাঁধা দেওয়ায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বুরহান উদ্দিন ও তার সহযোগিরা সাহবুদ্দিনের বসতবাড়িতে হামলা চালায়। এসময় বুরহান উদ্দিন ও তার ভাই খালেদ, সাবুল ও বাবুল দেশীয় অস্ত্রশস্ত্রে সঞ্জিত হয়ে সাহাবুদ্দিন পক্ষের সোনাবান বেগমের উপর হামলা করে তাকে গুরুতর আহত। আশপাশের লোকজন এগিয়ে গিয়ে সোনাবানকে উদ্বার করে। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, বুরহান উদ্দিন ও তার সহযোগী একই গ্রামের আনা মিয়া, নুরুল ইসলাম, সোনা মিয়া, চাঁন মিয়া, এলাই মিয়া, সুরুজ মিয়া ও মনির মিয়াদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে সিআর ১৫১/২০১৯ ও সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্টেট ২য় আদালতে সিআর ১০/২০২২ নং মামলা বিচারাধীন রয়েছে। জালালাবাদ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার সেলিনা আক্তার জানান, ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ