শুক্রবার, জুন ৫, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
৬ জুলাই ২০ ২১
২:০ ৮ পূর্বাহ্ণ

কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ আটক ৩

সিলেটের কোম্পানীগঞ্জে ১৮০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার বতুমারা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মহরম আলী, বতুমারা নোয়াগাঁও গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে আব্দুস সালাম ও একই গ্রামের সমছ উদ্দিনের ছেলে কমর উদ্দিন।

সোমবার (৫ জুলাই) উপজেলার চামাইরাকান্দী গ্রামের দক্ষিণ পাশে আখাইকুড়ি-জিয়াকুড়ি হাওর থেকে তাদের গ্রেফতার করা হয়৷ গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আরো ২৪ ক্যান বিয়ার ও তাদের ব্যবহৃত নৌকা আটক করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার এসআই অনিক বড়ুয়া, এএসআই মোদারিছ মিয়া ও তাদের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ২ টা ১০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ