বিশ্বনাথ প্রতিনিধি::
৯:২৭ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় মোতাওয়াল্লীকে অপহণ চেষ্টা মামলার পরিকল্পনাকারি কারাগারে
সিলেটের দক্ষিণ সুরমায় একটি মসজিদের মোতাওয়ালিকে তাঁর নিজ বাড়ি থেকে অপহরণ চেষ্টা মামলার মুল হোতা শাহ আব্দুর রহীম (র.) মাজারের খাদিম পরিচয় দানকারি আব্দুস শহীদকে কারাগারে পাটিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি ৩য় আদালতে হাজিরা দিতে গেলে আদলত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সুহেল।
পিবিআই’র তদন্ত কর্মকর্তা এসআই শাহ ফজলে আজিম পাটোয়ারীর তদন্ত প্রতিবেদন সূত্র মতে, ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুস শহীদ। সে দক্ষিণ সুরমা উপজেলার বেতসুন্দি ফকিরেরগাঁও গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে আব্দুস শহিদ (৩৬)।
প্রসঙ্গত, ২০২১সালের ২৫ ফেব্রুয়ারি ডিবি পরিচয়ে বেতসুন্দি ফকিরেরগাঁও গ্রামের মোতাওয়ালি নিজাম উদ্দিনকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা করা হয়। ঘটনার দিন রাতে হত্যার উদ্দেশ্যে তাকে ঘর থেকে বের করে অপহরণকারীদের সঙ্গে থাকা নোহা (সিলেট-ছ-১১-০৫৩৫) গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনার ৫দিন পর অর্থাৎ (১মার্চ) বাড়ির সিসিটিভির ফুটেজসহ সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি ৩য় আদালতে অপহরণ চেষ্টা মামলা দায়ের করেন, (সিআর মামলা নং ৪৪/২১ইং)। মামলায় আসামি করা হয় লিটন নামের কথিত এক সাংবাদিককে। আদালত শুনানি শেষে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিলেট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে।
পিবিআই’র তদন্ত কর্মকর্তার দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে ঘটনার সঙ্গে জড়িত সিলেটের দুই পুলিশ সদস্যও। আর এ ঘটনার মুল পরিকল্পনায় ছিলেন আব্দুস শহীদ। ওই ৪জনকে অভিযুক্ত করে গত ১১ আগস্ট তিনি সিলেট আদালতে চুড়ান্ত অনুসন্ধানী তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
অভিযুক্ত দুই পুলিশ সদস্যের একজন হলেন কনস্টেবল (ভিপি ৮৪০৩০৯২৯৫৭) শরীফ রানা (৩৭)। তার বিরুদ্ধে ২০১৫সালে সিলেট কোতওয়ালি থানায় ছিনতাই রয়েছে। (মামলা মামলা নং-১১)। সে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ব্রম্মণহাতা গ্রামের হেফজুল বারীর ছেলে। অপর পুলিশ কনস্টেবল (ভিপি নং ৯০১১১২৬৩৫৬) হলেন সিরাজুল ইসলাম (৩০)। ঘটনার সময় তিনি সিলেট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার কাছিরগাতি গ্রামের ফজলুল হকের ছেলে। ঘটনার কিছুদিন পর মামলার ১ম আসামি লিটন আতœহত্যা করেছেন। আর বর্তমানে ওই দুই পুলিশ সদস্যের নামে আদালত সমন জারি করা হয়েছে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের…
লোভাছড়া কোয়ারি দ্রুত চালু ও সীমান্তে শ্রমিক হ'.ত্যা…
নবায়নযোগ্য জ্বালানিতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান
ইতালির মিলানে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের কমিটি গঠন
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত মাহমুদা আক্তার
১৬ বছরে পদার্পণে কমলগঞ্জে কমলকুঁড়িরপত্রিকাট মোড়ক উন্মোচন
হাজার শয্যার হাসপাতাল, কোম্পানীগঞ্জে স্থান দেখল চীনের প্রতিনিধি…
কুলাউড়ার সাবেক এমপি আব্দুল মতিন আর নেই
শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল:খন্দকার মুক্তাদির
শহীদ জিয়ার ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা…
চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য…
কোম্পানীগঞ্জে স'.ন্ত্রাসী হাম'লায় আ'হত শ্রমিক নেতা আবুলের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ