বৃহস্পতিবার, জুন ৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২১ মার্চ ২০ ২২
১২:৫৫ পূর্বাহ্ণ

বিশ্বনাথে প্রবাসীর মিথ্যা মামলার শিকার অসহায় এক নারী

সিলেটের বিশ্বনাথে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়ির নারী কেয়ারটেকার চরম বিপাকে পড়েছেন। প্রতিপক্ষের হাত থেকে ভূমি দখল আর গাছকাটা রক্ষা করতে গিয়ে এই নারী কেয়ারটেকার একের পর এক মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন। ওই এই নারী কেয়ারটেকার উপজেলার দশঘর ইউনিয়নের ভল্লবপুর গ্রামের জাবেদ আলীর স্ত্রী সুফিয়া বেগম (৫০)। তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের লন্ডন প্রবাসী খালিছুর রহমান (৫২) এর বাড়ির কেয়ারটেকার হিসেবে রয়েছেন। কিন্তু প্রবাসী খালিছুর রহমানের বড় ভাই প্রতিপক্ষ সাইফুর রহমান (৬২) সহযোগীদের নিয়ে তার ভূমি দখলের চেষ্টা করে আসছেন। সাইফুর রহমানও একজন যুক্তরাজ্য প্রবাসী।

তিনি কয়েকদিন ধরে দেশেই অবস্থান করছেন। গত ১৮মার্চ শুক্রবার সকালে প্রায় ৮জন লোক নিয়ে সাইফুর রহমান ও যুক্তরাজ্য খালিছুর রহমানের ভূমিতে ১০টি গাছ কেটে প্রায় ১লাখ টাকার ক্ষয়কতি করেছেন। এমন অভিযোগ এনে শুক্রবার বিকেলে কেয়ারটেকার সুফিয়া বেগম সাইফুর রহমানসহ চারজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও ৩/৪ জনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।

ইতিপূর্বে এই নারী কয়ারটেকার ও তার সন্তানদের অভিযুক্ত করে সাইফুর রহমান বাদি হয়ে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ২৯ জানুয়ারি ওই মামলাটি রেকর্ড করে থানা পুলিশ। মামলা নং-১২। মামলাটি তদন্ত শেষে আদালতে ফাইনাল রিপোর্ট দিয়েছেন বলে তদন্তকারি কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার জানিয়েছেন। এছাড়ও গত ৬মার্চ ওই নারীর স্বামী সন্তানের বিরুদ্ধে আদালতে আরেকটি মারামারির অভিযোগ দায়ের করেছেন প্রবাসি সাইফুর রহমান। শুক্রবার অভিযোগটি তদন্তে যান থানার এসআই জাকির হোসেন। এভাবেই একের পর এক মামলায় হয়রানির শিকার হচ্ছেন ওই নারী ও তার স্বামী সন্তান। এব্যাপারে সাংবাদিকদেরকে কোনো বক্তব্য দিযে নারাজ অভিযুক্ত প্রবাসী সাইফুর রহমান বলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ